Farmer Murgi! Party

(FMP)
FMP Mascot

তুমি কে? আমি কে?
পোল্ট্রি, পোল্ট্রি!

আমাদের স্লোগান: কুক্কুরুক্কু! হেলিকপ্টার, হেলিকপ্টার! তুমি কে? আমি কে? ফার্মের মুরগী, ফার্মের মুরগী! তোমার আমার মার্কা মুরগী মার্কা। কক কক কক কক মিলন আংকেল খাইলো কট।

প্রেক্ষাপট ও উদ্দেশ্য

সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন (হেলিকপ্টার মিলন) শিক্ষার্থীদের উদ্দেশ্য করে "ফার্মের মুরগী" বলে মন্তব্য করেছেন। তিনি হয়তো ভুলে গেছেন এই শিক্ষার্থীরাই ২০২৪ সালে মুক্ত করেছিল আর ২০২৬-এ নির্বাচনের পর সিগমা এডিট করে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্বে এনেছে।

অথচ তিনি আমাদের নিয়ে এমন মন্তব্য করেছেন তাও এই জুলাই মাসে—যে জুলাই মাসে হাসিনা 'রাজাকার' বলে শিক্ষার্থীদের অপমান করেছিল। আমরা এই অপমান ভুলে যাইনি, এটাও ভুলা সম্ভব নয়।

উনাকেও আমাদের শক্তি আর অধিকারের কথা মনে করিয়ে দিতেই আমাদের এই প্রতীকী প্রতিবাদী উদ্যোগ: Farmer Murgi Party বা সংক্ষেপে FMP বাংলাদেশ।

সোশ্যাল হ্যান্ডেল

হেলিকপ্টারের যেমন অনেক পাখা থাকে তেমনি আমাদের (FMP) শাখা-প্রশাখাও রয়েছে।
আমাদের হেলিকপ্টারকে মজবুত করতে যুক্ত হয়ে যান:

স্ট্রেটকাট দাবি

আজেবাজে মন্তব্য করে পার পাওয়ার দিন শেষ। আমাদের (FMP) স্পষ্ট দাবি:

Demand 1

শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা ক্ষমা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ অথবা হেলিকপ্টার দিয়ে প্রতিটা শিক্ষার্থীর বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া।

Demand 2

বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা

মুখস্থবিদ্যার সিলেবাস বাতিল করে স্কিল-বেইজড ও প্র্যাকটিক্যাল এডুকেশন চালু করতে হবে। যাতে শিক্ষার্থীরা শুধু হেলিকপ্টার দেখে বা না পড়ে নিজেরাও বানাতে পারে।

Demand 3

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া

চাকরির বাজার বৃদ্ধি ও সরকারি প্রভাব বন্ধ করতে হবে।

Demand 4

সিদ্ধান্তে অংশীদারিত্ব

হেলিকপ্টার বসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে মহাশূন্যে। শিক্ষানীতি প্রণয়নে শিক্ষার্থীদের সরাসরি প্রতিনিধি রাখতে হবে অথবা হেলিকপ্টার থেকে নেমে বন্যার পানির উপর ভাসমান ভাঙ্গা নৌকায় বসে নীতি প্রণয়ন করতে হবে।

Demand 5

মিম প্রটেকশন ও ট্রোল কোটা

দেশের প্রতিভাবান মিমারদের জন্য বিশেষ রাষ্ট্রীয় সুরক্ষা দিতে হবে। মিলন আংকেলের ভুলত্রুটি নিয়ে ট্রোল করলে কোনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দেওয়া যাবে লাল্টাই উল্টো মিমের রিচ বাড়ানোর জন্য সরকারি বুস্টিং ফান্ড দিতে হবে।

ইশতেহার

আমরা ক্ষমতায় গেলে বন্যার সময় HSC/SSC পরীক্ষা দিবো না। যদি বন্যায় পরীক্ষার নোটিস দেই তবে হেলিকপ্টার মজুদ করে তবেই দিবো।
শুধু মুখস্থ করিয়ে জিপিএ-৫ এর প্রতিযোগিতা বন্ধ করতে হবে। সিলেবাসের নামে রবি ঠাকুর আর নজরুলের জন্ম মৃত্যু বিয়ে ছেলের বিয়ে মেয়ের বিয়ে এইসব আর চলবেনা। জ্ঞান, বিজ্ঞান ও বাস্তবমুখী সিলেবাস প্রণয়ন করবো।
বছরের পর বছর পড়াশোনা শেষ করে শিক্ষার্থীদের বেকারত্বের বাজারে অমুক ভাই তমুক ভাই সহমত ভাই করতে হবে, নেতার ছেলে নেতা আর আমার ছেলে ছাতার মাথা এইসব আর হবেনা। পড়াশোনা করবে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। রাজনীতি করতে হলে বা রাজনীতিবিধ হতে হলে সেই সম্পর্কিত একটা বিশেষ পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই কেউ এমপি হবে এমন সিটেম আমরা করবো।
শিক্ষার্থীদের ব্যবহার করে কাজ শেষে ছুড়ে ফেলার এই মানসিকতা বদলাতে হবে। প্রয়োজন হলে শিক্ষার্থীদের সিগমা এডিটে শিক্ষামন্ত্রী হবেন অথচ এরপর শিক্ষার্থীদের পানিতে ডুবিয়ে নিজে হেলিকপ্টারে চড়ে চক্কর দিবেন এইসব দিন বাঘে খাইছে। দেশের শিক্ষানীতি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে হবে।
কক কক কক কক মিলন আংকেল খাইলো কট, এই জাতীয় স্লোগান দিতে পারবে সেই বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে। দায়িত্বশীল পদে থেকে যা ইচ্ছা তাই বলে পার পাওয়া যাবে খন। কেউ নীতিহীন কথা বললে বা শিক্ষার্থীদের অহংকারে আঘাত করলে, মিম ও যুক্তি দিয়ে তার তাৎক্ষণিক ডিজিটাল জবাব দেওয়ার অধিকার আমাদের থাকবে।
এই তোমরা কেমন আছো??? এই টাইপের প্রশ্ন করলে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। অপরাপর বলা যাবেনা ঠিকমত লেখা পড়া কর তো? করতে হবেএএ নকল আর হবেএএএনা। (এক দমে এইসব কথা বলা নিষিদ্ধ করা হবে যাতে অপরপক্ষ জবাব দিতে পারে)
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিনে বাসি শিঙাড়া এবং পাথরের মতো শক্ত ডাল নিষিদ্ধ করা হবে। শিক্ষার্থীদের ব্রয়লার ফিডের বদলে প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে, যাতে শিক্ষার্থীদের মগজ মিলন আংকেলের চেয়েও দ্রুত চলে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ জিবিপিএস গতির ফ্রি ওয়াই-ফাই দিতে হবে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার আগের রাতে দ্রুত অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারে এবং মন্ত্রীর মন্তব্যের তাৎক্ষণিক ডিজিটাল জবাব দিতে পারে।
সর্বোপরি দূর্নীতি ও মিলন মুক্ত বাংলাদেশ গঠনে দেশ জাতি ও ফার্মের মুরগীর সার্থে যা কিছু করণীয় তার সব কিছুই করা হবে।

জয়েন দ্যা পার্টি (FMP)

আপনি কি আমাদের দলের যোগ্য?

নিজেকে নিচের প্রশ্নগুলো করুন:

  • ১. আপনি কি আসলেই 'ফার্মের মুরগি'? (যাকে সবাই শুধু ফ্রি-তে জ্ঞান দেয়, কিন্তু ডিসিশন নেওয়ার সময় কেউ পাত্তা দেয় না?)
  • ২. আপনার কি লেভেলের অলস লাগে? (দুপুরে একটু ভাত/ফিড খাওয়ার পরই কি আপনার চোখের পাতা ভারী হয়ে আসে এবং দুনিয়ার কোনো কাজ করতে মন চায় না?)
  • ৩. আপনি কি 'ডিম' পাড়তে পাড়তে ক্লান্ত? (মুখস্থ বিদ্যার 'ব্রয়লার ফিড' খেয়ে শুধু জিপিএ-৫ এর ডিম পাড়তে আপনার আর ভালো লাগেলগ্ন না?)
  • ৪. আপনি কি রোস্ট হওয়ার অপেক্ষায় আছেন? (ডিগ্রি শেষ করে বেকারত্বের গরম চুলায় 'রোস্ট' হওয়ার আগেই কি আপনি খাঁচা ভাঙতে চান?)
  • ৫. আপনার ঠোঁট কি সুড়সুড় করে? (কেহ ফাউল কথা বললে বা ফার্মের মুরগি বলে অপমান করলে কি আপনার সোজা ঠুকরে দিতে মন চায়?)

রেজাল্ট: যদি ওপরের অন্তত ৩টি প্রশ্নের উত্তর "হ্যাঁ" হয়, তবে অভিনন্দন! আপনি FMP (ফার্মের মুরগী পার্টি) এর একজন সার্টিফায়েড মেম্বার হওয়ার যোগ্য। আর দেরি না করে নিচের ফর্মে আপনার ডেটা এন্ট্রি মারুন!

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

না, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্রতীকী ও প্রতিবাদী মাধ্যম।
শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা এবং দায়িত্বশীলদের ভুল বা অপমানজনক বক্তব্যকে রম্য ও যুক্তির মাধ্যমে প্রতিবাদ জানানো।
না, এটি সম্পূর্ণ উন্মুক্ত এবং এখানে যোগ দিতে কোনো টাকা-পয়সার প্রয়োজন নেই।